Welcome to Kids Playbook!
৪ মাস বয়সী
৪ মাস বয়সী, প্রথম সপ্তাহ
কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে
এই মাসে আপনি হইত চিন্তা করছেন যে, আপনার
শিশুকে প্রথমবারের মত শক্ত কোন খাবার দিবেন। যাইহোক, বেশিরভাগ বিশেষজ্ঞরা বলেন যে
আরও কিছু দেরি করা ভাল কারণ শিশুর বুকের দুধ ও সম্পূরক খাবার এখনও জরুরি।
স্বাস্থ্য অধিদপ্তরের মতে, ৬ মাসের আগে শিশুকে শক্ত খাবার খাওয়ানো অনুচিৎ। আপনি
হইত ধারণা করছেন আপনার শিশু অনেক বেড়ে উঠেছে। সে হইত একদুই মুহূর্তের জন্য বসে
থাকার মত শক্তিশালী হয়েছে (তার পাশে থাকতে চেষ্টা করুন কারণ সে যেকোনো সময় পড়ে
যেতে পারে)। অনেক গবেষকদের মতে, ৪ মাস বয়সী শিশুরা নিজ ভাষার সব মৌলিক শব্দগুলো
বুঝতে পারে। সে হইত এই মাসে “মা-মা” ও “ডা-ডা” বলার দক্ষতা অর্জন করবে, কিন্তু সে
কেবল নিজে নিজেই তা বলে বেড়াবে।
কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে
আপনার শিশু প্রতিদিনই তার নতুন ব্যক্তিত্ব
দেখাচ্ছে যা দেখতে অনেক মজার। সে তার পুরো মুখ ও শরীর দিয়ে আপনার ডাকে সাড়া দেওয়ার
চেষ্টা করছে। তার এসব কাজ ও শব্দগুলো অনুকরণ করে এটি চালিয়ে যান। সে এতে আপনার প্রতিক্রিয়া ও আপানাকে ভালবাসবে।
পেট ব্যথার সাথে মোকাবেলা
সাধারণত, একটি শিশু জন্মের দুই থেকে তিন
সপ্তাহে পেটের সমস্যায় ভুগে এবং তা তৃতীয় মাস পর্যন্ত থেকে যায়। যদি দুর্ভাগ্য হয়
তাহলে এটি প্রায় ছয় থেকে নয় মাস পর্যন্ত হতে পারে এমনকি ১২ মাস পর্যন্তও যা বিরল।