Welcome to Kids Playbook!

৬ মাস বয়সী, ৩ সপ্তাহ

৬ মাস বয়সী, তৃতীয় সপ্তাহ

কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে

আপনার শিশু আগের চেয়ে সক্রিয় হয়ে উঠছে তাই সে আরামদায়ক কাপড় পরা পছন্দ করবে। নরম কাপড় বেছে নিন যেন সে সহজে চলাচল করতে পারে। ঢিলেঢালা এবং প্রসারিত কাপড় ভাল যা আপনার কর্মচঞ্চল শিশুকে অনেক আরাম প্রদান করবে।

রুক্ষ ও খড়খড়ে কাপড় পরিহার করুন সাথে টাই, বোতাম ও বো-টাই বিপজ্জনক হতে পারে (শ্বাসরোধ হওয়া); এবং সেসব জিনিস যা শিশুর ঘুম, হামাগুড়ি দেয়া, খেলাধুলা ও দৈনন্দিন কার্যক্রম বিঘাত গঠায়  তা এড়িয়ে চলুন।

কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে

অধিকাংশ মায়েরা নিজেকে অগ্রাধিকারের তালিকার সবচেয়ে উপরে রাখতে পারে না। শিশুর দেখাশোনা, কাজ, একজন স্ত্রী হওয়া এবং বাসার সকল কাজকর্ম প্রথমে চলে আসে। কিন্তু নিজেকে অগ্রাধিকার দেওয়া অনেক গুরুত্বপূর্ণ নাহলে আপনার বাকি জীবন চলতে আরও কঠিন হবে। পেট্রোল ছাড়া গাড়ি চালানোর চেষ্টার মত হয়ে উঠবে।

যেহেতু আপনি দিনে কিংবা রাতে আলাদা কোন সময় যোগ করতে পারবেন না তাই সময় সংরক্ষণের কিছু পরামর্শ নিতে পারেন। যেমন পুরো সপ্তাহে কয়েকদিন বেশি করে রান্না করে রেখে দিন এবং ফ্রিজের সংরক্ষিত খাবার পুনরায় খেতে পারেন। বিশেষ দিনে সুপারমার্কেট থেকে তৈরি করা খাবার কিনে রেখে দিন। এবং আপনার ঘরের পরিচ্ছন্নতা যদি আগের মত না থাকে তাহলে চিন্তা করার দরকার নেই।

আপনার সঙ্গীর সাথে ঘরের কাজকর্ম ভাগাভাগি করলে আপনার উপর চাপ কমতে পারে। এবং যদি পারেন দৈনিক ভিত্তিতে কোন কাজে ব্যস্ত হয়ে পড়ুন যেমন কোন ব্যায়ামের ক্লাস বা কোন বন্ধুর সাথে দুপুরের খাবার খাওয়া। আপনার শিশু যখন ঘুমায় তখন কোন বই পড়ে, অনলাইনে কোন বন্ধুর সাথে আড্ডা দিয়ে সময় কাটাতে পারেন।

কাজের পরে শিশুর সাথে

প্রত্যেক মায়েরাই এই উভয়সঙ্কটে পড়ে যখন তাঁরা যৌথ পরিবারে থাকে। আপনার উদ্বেগগুলো বোধগম্য এবং শিশুর সাথে সময় ব্যয় করার উপায় আপনার খুঁজে বের করতে চেষ্টা করতে হবে যতটা সম্ভব।