Welcome to Kids Playbook!
৭ মাস বয়সী, ৪ সপ্তাহ
৭ মাস বয়সী, চতুর্থ সপ্তাহ
কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে
এখন আপনার শিশুর আবেগ অনেক সুস্পষ্ট হয়ে
উঠছে। সে পরিচিত কাউকে দেখলে চুমু দিতে পারে এবং তার প্রশংসা করলে তার পুনরাবৃত্তি
করবে।
পরের কয়েক মাসে কিভাবে আপনার মেজাজের অনুকরণ
করতে হয় এবং সহানুভূতি দেখানো শিখে যাবে। উদাহরণস্বরূপ, যদি সে কারো কান্নাকাটি
শোনে তাহলে নিজেও কাঁদবে। যদিও সে আবেগের প্রথম ধাপগুলো শিখছে, সে আপনার করা
জিনিসগুলো নিজে করতে শিখবে। অনেক মাস ও বছর পেরিয়ে গেলেও সে সম্ভবত আপনার মতোই
মানুষের সাথে আচরণ করবে।
কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে
প্রত্যেকেই সবকিছু সংক্ষেপে করতে ভালবাসে।
এখানে কিছু পরামর্শ দেওয়া হল যা আপনার জীবনকে আরও সহজতর করে দেবেঃ
খাবার সবসময় প্রস্তুত রাখুন। কিছু মা-বাবা
শিশুর এবং পুরো পরিবারের জন্য আগে থেকে খাবার সংরক্ষণ করে রাখতে পছন্দ করে তারপর
যতটুকু দরকার ঐখান থেকে সরবরাহ করে।
সকল জিনিসের সরবরাহ ঠিকমত রাখুন। যেসব জিনিস
দৈনন্দিন ব্যবহৃত হয় তা ঠিক এক জায়গায় রাখুন যেন দরকার হলেই তা খুঁজে পান। শিশুর
ডাইপার পরিবর্তন করতে ঘরের প্রত্যেক কক্ষে জায়গা করে রাখুন যা একটি অনেক ভাল কৌশল।
শিশুর ডাইপার প্রত্যেক কক্ষে ঠিকমত ব্যাগে ভরে রেখে দিন যেন সময়মত নিয়ে পরিবর্তন
করতে পারেন। শিশুর গোসলের এবং খাবারের সব সামগ্রী একটি প্লাস্টিকের ঝুড়িতে রেখে
দিন যেন ঠিক সময়ে খুঁজে পান ও এদিক ওদিক খুঁজাখুঁজি করতে না হয়।
আপনার গোসলের সময় শিশুকেও অন্তর্ভুক্ত করুন
এটিতে সময় বাঁচে এবং মজাদার। ঘরের ছোটখাটো কাজ খেলার মধ্যে দিয়ে সম্পন্ন করা যেমন
কাপড় গুছানো এবং শিশুর কক্ষ গুছিয়ে নেওয়া ইত্যাদি। এভাবে আপনি তার যত্ন, মজা এবং
একসাথে কাজ ও একই সময়ে করতে সক্ষম হবেন।
শিশুর হাঁটার গাড়ি
অনেক মায়েরাই মনে করে যে শিশুর হাঁটার গাড়ি তাকে
হাঁটতে সাহায্য করে এবং এটি ভাল ব্যায়াম। তাঁরা এটিও মনে করেন যে শিশুরা এই গাড়িতে
নিরাপদ। অপরদিকে, শিশুর এই গাড়ি বা ওয়াকারের কারণে কানাডায় শিশুর আঘাতের হার এতই
বেশি যে এটি নিষিদ্ধ করে দেয়া হয়েছে। শিশুরা এই ওয়াকারে থাকলে দ্রুত চলাচল করতে
পারে এবং যেকোনো জিনিসের উপর দিয়ে টপকিয়ে যেতে পারে এবং আঘাতপ্রাপ্ত হতে পারে।