Welcome to Kids Playbook!
আঙ্গুর ফল টক
আঙ্গুর ফল টক
একদিন এক ক্ষুধার্ত শেয়াল আঙ্গুর ক্ষেতের পাশ দিয়ে জঙ্গলের পথে যাচ্ছিলো। হটাৎ উপর দিকে সে তাকিয়ে দেখলো, থোকা থোকা আঙুরের গুচ্ছ গাছের ডালে ঝুলছে। এইগুলো খাবার জন্য তার জীভ দিয়ে টস টস করে জল পড়তে লাগলো। সে ভাবলো কি করে আঙুরগুলো পাড়া যায়।
কিন্তু শেয়াল তো গাছে চড়তে পারে না। প্রথমে সে মাথা উঁচু করে সামনের দুই পা উঠিয়ে আঙুরগুলো পাড়ার চেষ্টা করলো। কিন্তু পারলো না। তারপর সে লাফ দিয়ে পাড়ার চেষ্টা করলো। কিন্তু তাওপারলো না। ক্রমাগত লাফ দিতে দিতে শেয়াল ক্লান্ত হয়ে পড়লো। আঙ্গুর সে কিছুতেও পারতে পারলো না।
অবশেষে ক্লান্ত ক্ষুধার্ত শেয়াল হাল ছেড়ে বোনের পথে চলতে শুরু করলো। মনে মনে সে বলতে লাগলো, "আঙ্গুর ফল তো টক, এই ফল না খাওয়াই ভালো।"
হার মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।