Welcome to Kids Playbook!

৩৫ মাস বয়সী

৩৫ মাস বয়সী

কিভাবে আপনার শিশু বেড়ে উঠছে

এখন পর্যন্ত সম্ভবত আপনার শিশুর দিনে অল্প একটু ঘুমের দরকার হয়। আপনার দিনের এই সময়টা একটু শান্তিপূর্ণ মনে হবে সে না ঘুমালেও- এটি তার এবং আপনার দিনের একটি তাৎপর্যপূর্ণ অংশ। এই বয়সে তার একটু গোপনীয়তা প্রয়োজন এবং ব্যস্ত দিনের পর সে নিজের মত শিথিল হয়ে থাকতে চাইবে।

ছেলে ও মেয়ের পার্থক্য বুঝতে আগ্রহ শিশুর বেড়ে উঠার একটি স্বাভাবিক ধাপ। তাই তখন আতঙ্ক বা ভয়ের প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত থাকুন যখন সে তার অন্য বন্ধুর সাথে কোন শারীরবিদ্যা বইয়ে তথ্য খুঁজে বেড়াই। তাদেরকে জানিয়ে দিন যে, পুং-জননাঙ্গ ও স্ত্রী-জননাঙ্গ গোপনীয়তার বিষয় এবং তা অন্য কার্যকলাপের দিকে পরিচালনা করতে হয়। এই তথ্যে তারা হইত সন্তুষ্ট এবং এবং বয়স বাড়ার সাথে তারা বুঝতে পারবে যে কোন বিষয়টি নিষিদ্ধ বা গ্রহণযোগ্য।

কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে

আপনার শিশু যেকোনো একটি কাজে ভাল মনোযোগ দিতে পারে এবং তার সামাজিক দক্ষতাগুলো আরও উন্নত হচ্ছে। সে শীঘ্রয় আরও সুরক্ষিত ও জটিল কোন খেলা শুরু করবে যেমন ট্যাগ বা স্ন্যাপ।