Welcome to Kids Playbook!
মেষপালক ও নেকড়ে বাঘ
মেষপালক ও নেকড়ে বাঘ
গ্রামের দুষ্টু ছেলেদের মধ্যে সবার সেরা ছেলেটি রোজ সকালে একপাল ভেড়া নিয়ে জঙ্গলে চড়াতে যেতো। একদিন তার একটা মজার খেলা খেলবার ইচ্ছে হলো। হটাৎ সে জোরে চিৎকার করতে লাগলো, "নেকড়ে এসেছে, নেকড়ে এসেছে আমায় বাঁচাও"।
সেই চিৎকার শুনে মাঠের চাষারা, গ্রামের লোকেরা সবাই যে যার কাজ ফেলে লাটিসোটা নিয়ে ভেড়ার পালকে বাঁচানোর জন্য ছুতে এলো। কিন্তু জঙ্গলে এসে সবাই দেখলো নেকড়ে কোথাও নেই।
সকলে ছেলেটিকে জিজ্ঞেস করলো , "কি ব্যাপার ভাই, তুমি না নেকড়ে এসেছে বলে চেঁচাচ্ছিলে"।
দুষ্টু ছেলে হেসে উত্তর দিল, "আমি এমনি মজা করে দেখছিলাম তোমরা সত্যি সত্যি আসো কিনা? নেকড়ে তো আসে নি। তোমরা এখন যেতে পারো"। গ্রামের লোকেরা ছেলেটিকে ঢামেক দিয়ে যে যার নিজের কাজে চলে গেলো।
পরদিন দুস্টু ছেলেটা আবার চিৎকার করে একই রকম ভাবে সবাই কে বিরক্ত করলো ও বোকা বানালো।
কিছুদিন পর ভেড়ার পালে সত্যি সত্যি একটা নেকড়ে বাঘ এসে হামলা করলো। দুষ্টু ছেলে গাছের ডালে চড়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকলো। কিন্তু সেদিন আর কেউ সাহায্যের জন্য এলো না। সবাই ভাবলো, "পাজি ছেলে আবার আমাদের বোকা বানাতে চাইছে"।
ফলে নেকড়ে অনেকগুলো ভেড়া মেরে ফেললো বেচারা দুষ্টু ছেলে মনে মনে ভাবলো মিথ্যে খেলা খেলতে গিয়ে আজ আমার কি সর্বনাশ হয়ে গেলো।
মিথ্যেবাদী সত্যকথা বললেও লোকে তাকে বিশ্বাস করে না।