Welcome to Kids Playbook!
ইঁদুরের পরামর্শ
ইঁদুরের পরামর্শ
সব ইঁদুর বেড়ালের উপদ্রবে বিরক্ত হয়ে সবাই মিলে এর থেকে বাঁচার উপায় বের করতে পরামর্শে বসেছে।
সবাই এর থেকে নিস্তার পেতে নিজের নিজের পরামর্শ দিতে লাগলো। অবশেষে এক বুদ্ধিমান ইঁদুর বললো - বেড়ালের গলায় একটি ঘন্টা বেঁধে দেওয়া যাক, ঘন্টার শব্দ হলে আমরা বুঝতে পারবো যে বেড়াল আমাদের দিকে আসছে ও আগে থেকেই আমরা সাবধান হতে পারবো।
এই প্রস্তাব শুনে সবাই ওই ইঁদুরের বুদ্ধির প্রশংসা করতে লাগলো ও ঠিক হলো কে বেড়ালের গলায় ঘন্টাই বাধা হবে। এক বৃদ্ধ ইঁদুর এই পর্যন্ত চুপ করে বসেছিল; এবার সে বললো - ঘন্টা বাধলে আমার সুবিধে হবে ঠিকই তবে আমাদের মধ্যে সাহস করে বেড়ালের গলায় ঘন্টা বাধবে কে ?
এই শুনে সবাই পরস্পরের মুখ চাওয়া চায়ি করতে লাগলো ও হতবুদ্ধি ও স্তব্ধ হয়ে রইলো।
কোনো বিষয়ের প্রস্তাব করা সহজ, কিন্তু নির্বাহ করে ওঠা কঠিন।