Welcome to Kids Playbook!

টুপিওয়ালা ও বাঁদরের দল

টুপিওয়ালা ও বাঁদরের দল 


দুই গ্রামের মাঝে ছিল এক ঘানা জঙ্গল। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে গোল সেই জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হতো। সেখানে থাকতো অনেক বড় বড় বাঁদর। একদিন এক টুপিওয়ালা এই জঙ্গলের মধ্যে দিয়েই এক গ্রাম থেকে ওপর গ্রামে যাচ্ছিলো। চলতে চলতে ক্লান্ত হয়ে সে এক গাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে একেবারে ঘুমিয়েই পড়লো। 


কিছুক্ষণ পর ঘুম থেকে জেগে সে দেখলো যে তার টুপির বাক্স খোলো ও তাতে একটি টুপিও নেই। হতাশ হয়ে সে এদিক সেদিক তাকাতে লাগলো। কিন্তু তুপি খুঁজে পেলো না। হটাৎ সে কিচিরমিচির আওয়াজ শুনে গাছের ওপর তাকালো। সে দেখলো গাছ ভর্তি বাঁদরের দল ও তাদের সবার মাথায় একটি করে তুপি। 


টুপিওয়ালা রেগে গিয়ে তাদের দিকে পাথর ছুড়তে লাগলো। তাই দেখে বাঁদরের দল গাছ থেকে ফল পেরে ছুঁড়তে লাগলো। বেচারা টুপিওয়ালা দেখলো মহা বিপদ। কিন্তু হটবার পাত্র সে নয়। সে জানতো যে বাঁদারেরা খুব অনুকরণ করতে ভালোবাসে। ফলে তার মাথায় একটি বুদ্ধি এসে গেলো। চটপট সে নিজের মাথার তুপি খুলে মাটিতে ফেলে দিলো। তাই না দেখে গাছের বাঁদারেরা যে যার তুপি খুলে মাটিতে ফেলতে লাগলো। টুপিওয়ালা তাড়াতাড়ি সব তুপি নিজের বাক্সে ভোরে ফেললো। তারপর খুশি মনে নিজের পথে চলতে শুরু করলো।

উপস্থিত বুদ্ধি অনেক সমস্যার সমাধান করে।