Welcome to Kids Playbook!

তৃষ্ণার্থ কাক

তৃষ্ণার্থ কাক 


গরমকাল, চারিদিক নিঃস্তব্ধ। প্রচন্ড গরমে নদী, নালা সদ্ শুকিয়ে গেছে। দুপুরবেলা, গাছের ডালে একটা কাক বসে 'কা' 'কা' করে ডাকছে।  তার খুব জল পিপাসা পেয়েছে। গলা শুকিয়ে গেছে। ঠোঁট জ্বলে যাচ্ছে। এক ফোঁটা জলের আশায় সে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। চারপাশে কোথাও জলের চিহ্ন মাত্র নেই। কাক ভাবলো কি করা যায়। 

অবশেষে সে একটা বাড়ির সামনে এসে দেখতে পেলো একটা কলসি পরে আছে। খুব খুশি হয়ে, অনেক আশা নিয়ে সে কলসির কাছে উড়ে গেলো। কিন্তু হায়! জোক যে কলসির অনেক নিচে, একেবারে ধরা ছোয়ার বাইরে। তার ঠোঁট এই পর্যন্ত পৌঁছবে না। কাক ভাবতে লাগলো কি করে এই জল পান করা যায়। 

হটাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। কলসির চারিপাশে অনেক পাথরের টুকরো পড়েছিল। সে একটা একটা করে পাথরের টুকরো ঠোঁটে নিয়ে কলসির মধ্যে ফেলতে লাগলো। অনেকগুলো পাথর ফেলার পর তোলার জল ক্রমশ উপরের দিকে উঠে এলো। কাক পরম তৃপ্তিতে জলপান করে ফুড়ুৎ করে উড়ে গেলো। 

ইচ্ছে থাকলেই উপায় হয়।