Welcome to Kids Playbook!
দুই ব্যাঙ
দুই ব্যাঙ
কোনো একদিন দুটি ব্যাঙ মাখন তোলার জন্য রাখা এক হাঁড়ি দুধের মধ্যে হটাৎই পরে গেলো। দুজনেই দুধের মধ্যে হাবুডুবু খেয়ে সাঁতরাতে লাগলো। কিন্তু তাদের পায়ের নীচে ভর করবার মতো তেমন কিছু না থাকায় তারা লাফ দিতেও পারছিলো না। ফলে হাঁড়ির বাইরে বেরিয়ে আসার সব রকম চেষ্টাই তাদের বিফল হলো।অনেকক্ষন সাঁতার কাটার পর তার দুজনেই হাঁপিয়ে উঠলো। একজন ব্যাঙ বললো, "আমি খুবই ক্লান্ত ভাই, আর সাঁতরাতে পারছি না। আমি বসে পড়ছি।" এই বলে সে বসে পড়লো ও দুধের মধ্যে ডুবে মোর গেলো।
অন্য ব্যাঙ বললো, " আমি বাপু থামবো না, শেষ পর্যন্ত সাঁতরে যাবো। আসা করছি কিছু একটা এমন ঘটবে যার সাহায্যে আমি এখন থেকে বেরিয়ে যেতে পারবো।"
ফলে সে ক্রমাগত দুধের মধ্যে সাঁতরে যেতে লাগলো। কিছুক্ষন বাদে ব্যাঙের দাপাদাপিতে দুধের ঘোল এক দলা মাখনে পরিণত হলো। ব্যাঙ তখন অনায়েসে মাখনের উপর পা দিয়ে এক লাফে হাঁড়ির বাইরে বেরিয়ে এলো। তার পরিশ্রম সার্থক হলো।