Welcome to Kids Playbook!

দুই বন্ধু

দুই বন্ধু


একদিন দুই বন্ধু নৌকা চড়ে সমুদ্রে বেড়াতে গেলো। মনের সুখে গল্প করতে করতে তারা শান্ত সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল। কথায় কথায় তারা সমুদ্রের কিনারা থেকে অনেক দূরে গভীর সমুদ্রে গিয়ে পড়লো। হটাৎই আকাশে ঘন কালো মেঘ দেখা গেলো। সেই সঙ্গে প্রবল ঝড় উঠলো। বিশাল ঢেউয়ের মাঝে পরে তাদের নৌকা প্রবল ঘূর্ণি পাকে পরে গেলো। দুই বন্ধু ঘাবড়ে গিয়ে ভয় ভীত হয়ে বাঁচার উপায় ভাবতে লাগলো। 

সৌভাগ্যক্রমে তার একটু দূরে একটা কাঠের পাটাতন ভেসে যেতে দেখলো। তখন তারা জলে ঝাঁপিয়ে পরে সেটাকেই আঁকড়ে ধরলো। 

কিন্তু কাঠের পাটাতনতা ছোট হওয়াতে দুজনের ভার বইতে পারছিলো না। তারা বুঝতে পারলো এবার জলে ডোবার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। 

এই সময় এক বন্ধু অন্য বন্ধুকে বললো, "ভাই তুমি বিবাহিত। তোমার স্ত্রী এবং বাচ্চার জন্য তোমায় বাঁচতেই হবে"। এই কথা শুনে অন্য বন্ধু বললো, "কিন্তু ভাই তোমার তো মা এবং বোন আছে। যদি তুমি না বাঁচো তবে তাদের কে দেখবে বলো?"

"তুমিই তাদের দেখবে।" এই বলে বন্ধুটি কাঠের পাটাতনটি ছেড়ে দিলো ও গভীর সমুদ্রে ডুবে মারা গেল। 

বিবাহিত বন্ধুটি সমুদ্রের ঝড়ঝঞ্ঝা কাটিয়ে অনেক কষ্টে বাড়ি পৌঁছলো। স্ত্রী ও কন্যার কাছে ফিরে সে নিশ্চিন্ত হলো বটে সে বন্ধুর কথা কিছুতেই ভুলতে পারছিলো না। একদিন সে তার মৃত বন্ধুর বাড়ি গেলো এবং তার মা ও বোনের সব দায়িত্ব নিজের ওপর তুলে নিলো। সেই থেকে সে তাদের দেখাশুনা করতে লাগলো ও সব ভার বইতে লাগলো। কিন্তু কোনো সময় সে তার মহান ও আদর্শ বন্ধু, যে নিজের জীবন দিয়ে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, তার উদারতা ও ত্যাগের কথা ভুলতে পারতো না।