Welcome to Kids Playbook!

বানর ও মৎস্যজীবী

বানর ও মৎস্যজীবী 

এক নদীতে জেলেরা জাল ফেলে মাছ ধরছিল। এক বানর গাছে বসে তাদের মাছধরা দেখছিলো। কিছুক্ষন পর জেলেরা জাল রেখে কিছুটা দূরে গেলো কোনো প্রয়োজনে।  

অনেক্ষন ধরে দেখতে দেখতে বানরের ইচ্ছে হলো মাছ ধরার।  তখন সে গাছ থেকে নিচে নেমে এসে জাল নিয়ে নাড়তে লাগলো , অমনি তার হাত পা জালে জড়িয়ে গেলো।  আর সে জাল ছেড়ে পালিয়ে যাবে তার সম্ভাবনা ছিল না।  

জেলেরা দূর থেকে বানর কে দেখতে পেলো ও ভাবলো দুস্টু বানর তাদের জাল ছিড়ে ফেলছে।  তারা তখন এসে সবাই মিলে বানর কে খুব মারলো ও উচিত শিক্ষা দিলো। 

বানর মনে মনে নিজেকে ধিক্কার দিলো ও আক্ষেপ করে বলতে লাগলো- আমার যেমন কর্ম ঠিক তার উচিত ফল পেয়েছি। আমি মাছ ধরার কিছুই জানি না ; কেন কে জাল হাতে নিলাম।