Welcome to Kids Playbook!
বালকের কাজু খাওয়া
বালকের কাজু খাওয়া
বাচ্চা এক ছেলে, কাজুবাদাম খেতে খুব ভালোবাসতো সে। রোজ তার মা তাকে মাত্র কয়েকটা করে কাজে খাবার জন্য দিতেন। কিন্তু তাতে তার মন ভরতো না। সব সময় মাকে সে বলতো,"মা, আর একটু বেশি করে দাওনা।" মা বলতেন একসঙ্গে বেশি খেতে নেই। বেশি করে কাজু খেলে পেট ব্যাথা করবে।" বাচ্চা মার্ কঠোর ও গম্ভীর স্বর শুনে ভয় পেয়ে চুপ করে যেত। সে বুঝতে পারতো না যে তার মার কথা ঠিক কিনা।
একদিন বাচ্চার মা কিছু কাজে বাইরে গিয়েছেন। বাচ্চা একই বাড়িতে ছিল। তখন তার কাজু খাবার ইচ্ছে হলো। সে কাজু ভর্তি শিশি খুঁজে বার করলো। এবার সে বসে ইচ্ছে মতো কাজু খেতে লাগলো। সেদিন কেউ না করার নেই। ফলে যতটা ওর ভালো লাগলো ততটা কাজু খেয়ে ফেললো।
পরদিন সকালে বাচ্চা অসুস্থ হয়ে পড়লো। তার খুব পেট ব্যাথা শুরু হলো। সে বুঝতে পারলো বেশী কাজু খাবার জন্যই ওর পেট ব্যাথা করছে। ওর খুব কষ্ট হচ্ছিলো। মাকে জড়িয়ে ধরে তখন সে নিজেই বলতে লাগলো,"মা, আমি তোমার কথা শুনিনি তাই আমার এই অবস্থা।"