Welcome to Kids Playbook!

লোভী লোক

লোভী লোক 


এক গ্রামে এক লোভী লোক বাস করতো। একদিন তার একটা নারকেল কেনার ইচ্ছে হলো। কাছেই একটা দোকানে গিয়ে সে নারকেলের দাম জিজ্ঞাসা করলো। 

"নারকেলের দাম তিরিশ টাকা" দোকানদার বললো। "টিটিস টাকা কিরে? আমি তোকে কুড়ি টাকা দিতে পারি," লোভী লোকটি বললো। 

দোকানদার বললো "না, কমদামে দিতে পারবো না। আপনি বরং এক কাজ করুন, মাইলখানেক পথ এগিয়ে যান, সেখানে কুড়ি টাকায় নারকেল পাবেন।"

লোভী লোকটা মনে মনে ভেবে দেখলো, "আমার কাছে টাকার দাম অনেক বেশি, তাই ১০ টাকার জন্য আমি এক মাইল পথ হাঁটতে রাজি আছি।" এই ভেবে সে চলতে লাগলো। বেশ কিছুক্ষন চলার পর সে আর একটা নারকেলের দোকান দেখতে পেলো। দোকানিকে সে নারকেলের দাম জিজ্ঞাসা করলো। 

দোকানি বললো, "২০ টাকায় একটা নারকেল পাবেন।"

"২০ টাকা তো অনেক দাম আমি ১০ টাকা দিতে পারি" লোভী লোকটি বললো। দোকানদার বললো "না, কমদামে দিতে পারবো না। আপনি বরং এক কাজ করুন, মাইলখানেক পথ এগিয়ে যান, সেখানে ১০ টাকায় নারকেল পাবেন।" লোভী লোক ভাবলো ১০ টাকা বাঁচানোর জন্য আর একটু হাঁটলেই তো হয়। কাজেই সে হাঁটতে হাঁটতে আরও দূরে চলে গেলো ও আর একটা নারকেলের দোকান খুঁজে পেলো। দোকানিকে সে নারকেলের দাম জিজ্ঞাসা করলো। দোকানি বললো, "১০ তাকে একটা নারকেল পাবেন।"

"১০ টাকা তো অনেক দাম আমি ৫ টাকা দিতে পারি" লোভী লোকটি বললো। দোকানদার বললো "না, কমদামে দিতে পারবো না। আপনি বরং এক কাজ করুন, একটু পথ এগিয়ে যান সমুদ্রের ধরে আপনি ৫ টাকায় নারকেল পাবেন।" 

সেই শুনে লোভী লোকটি সমুদ্রের ধরে হেঁটে গেলো ও এক দোকানি কে নারকেলের দাম জিজ্ঞেস করলো। দোকানি বললো, "৫ টাকায় একটা নারকেল পাবেন।" এবার লোভী লোকটি দোকানিকে ডাবের দাম ২ টাকা নেওয়ার কথা বললো। এই শুনে দোকানি বললো "আপনাকে ডাবের দাম দিতে হবে না। আপনি নারকেল গাছে উঠে পড়ুন আর নিজেই পেরে নিন। কোনো পয়সা লাগবে না। 

লোভী লোক তো বেজায় খুশি। সে তাড়াতাড়ি করে নারকেল গাছে উঠবার চেষ্টা করতে লাগলো। কিন্তু সে তো আর কোনোদিনnarkel গাছে ওঠে নি, তাই সে পা পিছলিয়ে পরে গেলো ও পায়ের হাড় ভেঙে গেলো। সে যন্ত্রনায় চিৎকার করতে লাগলো ও বুঝতে পারলো যে তার লোভের জন্যই তার এমন দুর্ভোগ। 

অতি লোভে তাঁতি নষ্ট।