Welcome to Kids Playbook!

শেয়াল ও সারস

শেয়াল ও সারস


এক বনে এক শেয়াল ও এক সারস বাস করতো। শেয়াল ভাবে সে সবার চেয়ে চালাক, ফলে ভাবলো সারসকে জব্দ করা যাক। একদিন সে সরাসকে বললো, "সারস ভাই, সারস ভাই আজ রাত্রে তুমি আমার বাড়িতে খেতে এসো।"

যথাসময় সারস সেজেগুজে শেয়ালের বাড়িতে গিয়ে হাজির হলো। শেয়াল সুগন্ধি পায়েস বানিয়ে দুটো থালায় করে নিয়ে এলো। সারসকে বললো, "এস ভাই খাওয়া শুরু করা যাক।" থালা থেকে পায়েস শেয়াল জীভ দিয়ে চেটে খেয়ে নিলো। কিন্তু বেচারা সারস তার লম্বা ঠোঁট দিয়ে কিছুই খেতে পারলো না। শুধু গন্ধ শুঁকে আর ঠোঁট ভিজিয়েই সে বসে থাকলো। সে শেয়ালের চালাকি বুঝতে পারলো ও তাকে জব্দ করার উপায় ভাবতে লাগলো। 

কিছুদিন পর সারস শেয়ালকে নিমন্ত্রণ করলো। শেয়াল খুশি মনে হেলতে দুলতে সারসের বাড়ি এসে উপস্থিত হলো। সারস শেয়ালকে চেয়ারে বসতে বললো ও দুটো লম্বা জগে করে সে সুগন্ধি পায়েস নিয়ে এলো। বললো, "এস খাওয়া শুরু করা যাক। গন্ধে আমার জিভে জল আসছে।" কিন্তু শেয়াল এবার বেকায়দায় পরে গেলো। জগের মুখ সরু হওয়াতে শেয়াল পায়েস চাটতেই পারলো না। কেবল গন্ধই শুকতে লাগলো। এদিকে সারাস তার লম্বা ঠোঁট দিয়ে সবটুকু পায়েস নিমেষের মধ্যে শেষ করে ফেললো। শেয়ালের জীভ দিয়ে শুধু জল পড়তে লাগলো। শেয়াল বুঝতে পারলো, "আমি সারসের সঙ্গে চালাকি করেছিলাম, তাই তার ফল আজ হাতেনাতে পেলাম।